৩০ লাখের আর্তনাদ
___সৈয়দ শামসুল হক
রাতের আঁধার ছিন্ন করে ভোরে যখন আলো ফুটতে থাকবে, আকাশ হয়ে উঠবে নীলাভ , মাঠের বুকে প্রকাশিত হতে থাকবে সবুজ , তার পর যে লাল সূর্যটি দিগন্ত ঠেলে উঠবে , আজ বিজয় দিবসের ভোরে তার দিকে তাকিয়ে আমাদেরই সব গরিমায় তাকে আমারা বিশেষ করে দেখে উঠবো স্বাধীন-সার্বভৌম বাঙালির রাষ্ট্র বাংলাদেশের জাতীয় পতাকা ওই- আমার দেশমায়ের সবুজ আচলে টকটকে লাল উদিত সূর্যটি ।
দক্ষিণ এশিয়ার পাঁচ হাজার বছরের ইতিহাসে সশস্ত্র যুদ্ধ করে স্বাধীনতা অর্জনের গৌরব একমাত্র এই বাঙালিরই। আমরা যে হাজার বছর অপেক্ষা করেছিলাম মুক্তির ও স্বাধীনতার , কত ব্যর্থ যুদ্ধ ও বিপ্লবের পর , জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রণোদনায় তাঁরই রণমন্ত্র জয় বাংলা কণ্ঠে ও চেতনায় ধারন করে একাত্তরের মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করেছিলাম । ঐতিহাসিক সেই যুদ্ধে শহীদ বীর মুক্তিযুদ্ধাদের রক্তের রং আমরা দেখে উঠি পতাকায় ।নমিত হৃদয়ে তাদের আমরা অভিবাদন করি প্রত্যয়ের মুষ্টি তুলে বিজয় দিবসে ।
কিন্তু আজ এই ২০১৫ এর বিজয় দিবসে ওই যে সূর্যটি উঠেছে ,একাত্তরে আমাদের দেশে পাকিস্তানি বাহিনী যে গণহত্যা চালিয়েছিল , আমাদের ৩০ মানুষকে যে তারা হত্যা করেছিল ,তাদের প্রতিটি রক্তফোঁটা মেখেই আজ এই সূর্যটি বিশেষভাবে উঠেছে , আর তার সাথে ভোরের ভৈরবী নয় , বাতাসে এখন আমি শুনতে পাচ্ছি হাহাকার-- আমার ১০ লাখ মা , বোন ও মেয়েদের , যারা ধর্ষিত হয়েছে যাদের কোল খালি হয়েছে যারা নিষ্ঠুর বৈধব্যের কাফনতুল্য সাদায় আবৃত হয়েছে । জাতির পিতা বঙ্গবন্ধুর চোখ প্লাবিত হয়েছিল তাদেরই অশ্রুতে যখন তিনি একাত্তরের বিজয়ের পরে স্বদেশে ফিরে সোহরাওয়ার্দী উদ্যানে লাখ লাখ মানুষের সমাবেশে দাড়িয়ে ছিলেন । আজও আমাদের মনে পড়ে আমরা ভুলিনি

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন